Logo
Logo
×

নগরের বাইরে

১৯ হাজার ইয়াবাসহ ৩ নারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১০:৩৪ পিএম

১৯ হাজার ইয়াবাসহ ৩ নারী গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল  এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

শনিবার (২১ আগস্ট) দুপুরে র‌্যাব-৩'র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস  এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২০ আগস্ট ) রাত ৯ টায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, মোসাঃ খাদিজা আক্তার (৩৫),  মোসাঃ আয়শা আক্তার (২৫) এবং  খাদিজা আক্তার (২৫)। 


র‌্যাব জানায়, আসামী তিনজন একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ইয়াবার চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে  ঢাকার অভিমুখে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের শরীর ও ব্যাগ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা  পাচার করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন