মাদক সম্রাট গাজীর সহযোগী বাবু ইয়াবাসহ গ্রেপ্তার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ০৮:০৪ পিএম
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক স¤্রাট গাজী সহযোগী প্রবাস ফেরৎ বাবু মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে। শনিবার (২২ আগষ্ট) সন্ধ্যায় বন্দর থানার রেললাইনস্থ আকিজ সিমেন্ট ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার এস আই আবুল খায়ের বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৭(৮)২১। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাবু মিয়া বন্দর থানার ৩৩২ নং জিএ রোড এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে বাবুকে রোববার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


