Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রনি গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৮:০৩ পিএম

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রনি গ্রেপ্তার
Swapno

র‌্যাব-১১ বন্দরে অভিযান চালিয়ে ৩’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রনি (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে বন্দর থানার চিতাশাল স্বল্পেরচকস্থ  তার নিজবাড়ি থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

 

এ ব্যাপারে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শক রেদওয়ান খান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(৮)২১। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রনী বন্দর থানার চিতাশাল এলাকার মৃত রোস্তম আলী মিয়ার ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রনিকে সোমবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

র‌্যাব-১১ জানিয়েছে, মাদক ব্যবসায়ী রনি দীর্ঘদিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার নিজবাড়িতে অভিযান চালিয়ে ৩’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসাযী রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।      
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন