Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৯:১৪ পিএম

রূপগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার ডেসকো বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৩ আগষ্ট) সকালে খবর পেয়ে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার (তদন্ত ওসি) ইন্সপেক্টর হুমায়ূন কবীর মোল্লা জানান, পূর্বাচলের এশিয়ান বাইপাস সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

 

পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নবজাতকের মাথায় আঘাত চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, জীবিত বাচ্চাকে গাড়ী থেকে ফেলে দিলে আঘাত পেয়ে শিশুটি মারা যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন