Logo
Logo
×

নগরের বাইরে

দেলপাড়ায় চলছে অবৈধ মেলা, নীরব পুলিশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০৬:৫৩ পিএম

দেলপাড়ায় চলছে অবৈধ মেলা, নীরব পুলিশ
Swapno

# বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা এসআই নূর মোহাম্মদ ম্যানেজ


# গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে সাউন্ড সিস্টেমে বাজে হিন্দিগান


# জুয়ারী জব্বারের শেল্টারে মেলাটি চলছে



ফতুল্লার দেলপাড়া টাওয়ার পাড়ে চলছে অবৈধ মেলা। জুয়ারী জব্বারের শেল্টারে মেলাটি চলছে বলে  জানিয়েছে স্থানীয়রা। বিট পুলিশের দায়িত্বে থাকা এসআই নূর মোহাম্মদকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ দেয়ার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ ছাড়াও মেলায় গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে সাউন্ড সিস্টেমে হিন্দিগান বাজানো হয় বলেও অভিযোগ এলাকাবাসী।

 

দেলপাড়া টাওয়ার পাড় এলাকায় বেশ কিছু মাদকাসক্ত যুবকদের ম্যানেজ করে জুয়ারী জব্বার ও তার লোকজন গত ৫ দিন আগে অবৈধ মেলা বসায়। মেলা বসানোর আগে কুতুবপুর ৪ নং ওয়ার্ডের বিট পুলিশের দায়িত্বে থাকা এসআই নুর মোহাম্মদকে ম্যানেজ করে জব্বার ও তার লোকজন। মূলত এর পরেই কোনো রকম অনুমতি ব্যতিরেকে শুরু হয় মেলার প্রস্তুতি। মেলায় প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে তিন তাসের খেলাসহ বেশ কয়েকটি জুয়ার ইভেন্ট। স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা গভীর রাত পর্যন্ত মেলায় অবস্থান করে। মেলার কারনে রাতে উল্লেখিত এলাকায় ঘটছে ছিনতাইয়ের ঘটনাও।
 

 

এলাকাবাসী জানান, একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে মেলা বসানোর অনুমতি যদি প্রশাসন থেকে দিয়ে দেয়া হয় তাহলে তা দুঃখ জনক। মেলাটি অনুমতি নিয়ে জনবসতি থেকে দূরে দেয়া হলে এতে কোনো প্রশ্ন উঠতো না। মেলা মানে আনন্দ। তবে এ মেলায় চলে জুয়া। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এলাকাবাসী আরো জানায় জুয়ারী জব্বারকে শেল্টার দিয়ে আসছে এলাকার নজু মেম্বার। তিনিই হয়তো থানা পুলিশকে ম্যানেজ করে অবৈধ মেলাটি পরিচালনা করে আসছে।  এলাকাবাসী আরো জানান,গত কয়েকদিন ধরে বিট পুলিশের দায়িত্বে থাকা এসআই নূর মোহাম্মদ মেলা কমিটির সাথে বসে চা পানে মত্ত থাকেন। পুলিশের শেল্টারে এমন মেলা এলাকাবাসী কোনোভাবেই সমর্থণ করে না।  

 


এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, দেলপাড়ায় মেলার বিষয়ে কোনো অনুমতি মেলা কমিটি পেয়েছে কিনা তা আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন