Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী পথচারী নিহত 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০৮:১৩ পিএম

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী পথচারী নিহত 
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় খাদিজা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় তার স্বামী মোহাম্মদ সেলিম (৫৬) আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে নরসিংদী বাবুর হাটে কাপড় কিনতে আসছিলেন এই নারী। তার সাথে তার স্বামীও ছিল। মহিলার কাছে ৩৪ হাজার টাকা ছিল।

 

তিনি আরও জানান, সকালে পথচারী নারীসহ ৩ জনকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এসময় ঘটনাস্থলেই ঐ নারীর মৃত্যু ঘটে। বাকিদের হাসপাতালে নেয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি আমরা আটক করেছি এবং এ বিষয়ে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন