Logo
Logo
×

নগরের বাইরে

পুকুরে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থী মিরাজ নিখোঁজ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১০:৫৩ পিএম

পুকুরে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থী মিরাজ নিখোঁজ
Swapno

বন্দরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে মিরাজ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুর ১টায় বন্দরের মদনগঞ্জ এলাকার সামিট পাওয়ার প্লান্ট সংলগ্ন পুকুরে এ নিখোঁজের ঘটনা ঘটে। মিরাজ বন্দরের ১৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার বেলায়েত হোসেনের কনিষ্ট সন্তান। 

 

নিখোঁজের বাবা বেলায়েত হোসেন জানান, মিরাজ বকুলতলা মডেল স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী। দুপুর ১টার দিকে এলাকার অন্যান্য ছেলেদের সাথে গোসল করতে পুকুরে নামেন মিরাজ। বন্ধুরা সকলে পুকুরে গোসল সেরে উঠলেও মিরাজ তাদেরকে একটু পরে উঠবে বলে জানায়। কিছুক্ষন পরে ওর বন্ধুরা ওকে দেখতে না পেয়ে পরিবারের সকলকে জানায়। পরে আমি কাজ শেষে বাড়ী ফিরে পুকুরের সকল স্থানে খুজলেও মিরাজকে পাইনি।     

 

স্থানীয় আরো কিছু যুবক পুকুরে প্রায় ৩ ঘন্টা খোজাখুজি করলেও নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বিকেলে বন্দর ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।  

 

এ বিষয়ে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ হোসেন জানান, না শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি। যেহেতু রাতে আমাদের উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়। তবে আগামীকাল সকাল থেকে আবার আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন