রূপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৮:২০ পিএম
রূপগঞ্জে ট্রাক চাপায় হিমু আক্তার নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ভগ্নিপতি বায়োজিদ আহমেদ। বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বরাব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হিমু কিশোরগঞ্জ জেলার কামারগাঁও গ্রামের মাহামুদুর হাসানের স্ত্রী।
আহত বায়েজিদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোস্তফা আহমেদ জানান, কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে ঢাকা খিলগাঁও যাচ্ছিলেন তারা। পথিমধ্যে রূপগঞ্জের বরাব এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে হিমু ছিটকে রাস্তায় পড়ে যায়।
এসময় ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই হিমুর মৃত্যু হয়। এ ঘটনায় আমরা ট্রাকটিকে জব্দ করে চালক ও হেলপারকে আটক করেছি।


