Logo
Logo
×

নগরের বাইরে

ফজর আলীকে জয়যুক্ত করুন : ভিপি বাদল  

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৮:৩১ পিএম

ফজর আলীকে জয়যুক্ত করুন : ভিপি বাদল  
Swapno

২১ শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় গোগনগন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা সৈয়দপুর কমিনিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল।

 

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,আওয়ামীলীগের নেতাকর্মীদের দরজা মানুষের সেবা করা জন্য, আগে আল্লাহ আমরা সবার জন্য কাজ করব।যারা টিকা দেয়নি আমরা সবাই দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের টিকা নেওয়ার ব্যবস্থা করে দেব।এই টিকার জন্য আমার নেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন।স্বাধীনতাকে যারা মেনে নিতে পারে নাই তারাই ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছেন।আমরা ১৫ই আগস্ট ও ২১ শে গ্রেনেড হামলা বিচার চাই।

 

যারা বড় কথা ও বড় বড় হাইবিডের কথা বলেন, খন্দকার মোস্তাকের মন্ত্রী পরিষদে লাইন ধরে সভায় যোগদান করেন তারা বলেন হাইবিড কাউয়া। সে যেই হোক না কেন সদস্য পদ পাবে কি পাবে না সেটার বিবেচনা পরে হবে আর নারায়ণগঞ্জ সদর থানায় এমন কোন নেতা বা কর্মী হাইবিড ছিলেন চিহ্নিত হয় নাই। এমন মানুষকে ভোট দিবেন যাকে ডাক দিলে সব সময় পাওয়া যায়।ভাল মানুষ ভোট দেন যাকে বাড়ি ঘরে, অফিস আদালতে সব জায়গায় পাওয়া যায়, আপনাদের সেই ভোটটা আমি নৌকা মার্কাই চাই, সেই ভোটটা আমি ভাল মানুষ (ফজর আলী) জন্য চাই, আপনারা এই ভাল মানুষটিকে ভোট দিয়ে জয়যুক্ত করোন।

 

সেই সময় জেলার আওয়ামীগের সাধারণ সম্পাদক বাদলসহ থানা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা আলহাজ্ব ফজর আলীকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসাবে বিজয় করার জন্য  ভোট চান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রধান বক্তা-সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফজর আলী, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফকির, রুস্তম আলী, রফিক মেম্বার, সৈয়দ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মী।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন