Logo
Logo
×

নগরের বাইরে

চিটাগাং রোড থেকে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১০:২০ পিএম

চিটাগাং রোড থেকে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
Swapno

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।

 

বুধবার (২৫ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো:  ১। মোঃ কবির হোসেন (২৩) এবং ২। শ্রী রাজেন দেবনাথ (২২)। 

 

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুবর্ণচর এলাকার আবদুর রহিম এর ছেলে এবং অপর আসামী শ্রী রাজেন দেবনাথ একই এলাকার শ্রী দুলু নাথ এর ছেলে।

 

গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে করে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন