Logo
Logo
×

নগরের বাইরে

সোয়েটার কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১০:১১ পিএম

সোয়েটার কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমুখী সোয়েটার কারখানা থেকে শাহিন শেখ নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর ৫টায় ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফাইনটেক স্কয়ার সোয়েটার কারখানার নীচ তলার একটি ফ্লোর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।


নিহত শাহিন শেখ (২৪) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বেলতৈল সড়াতৈল গ্রামের শাহী আলী শেখের ছেলে। তিনি ফতুল্লার টাগারপাড় এলাকায় আলমগীরের মেসে থেকে নিটিং অপারেটর হিসেবে ওই কারখানায় কাজ করতেন।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ফাইনটেক স্কয়ার সোয়েটার কারখানায় গতরাতে নাইট ডিউটি হয়েছে। শাহিন শেখও নাইটে কাজ করেছে। ভোরে শ্রমিকরা দেখেন শাহিনের লাশ কারখানার নীচ তলার ফ্লোরে ঝুলছে। এই মুহুর্তে মৃত্যুর কারন বলা যাচ্ছেনা। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শাহিন শেখ গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন