Logo
Logo
×

নগরের বাইরে

রাজুর চিকিৎসার ব্যবস্থা করেছে কাউন্সিলর দুলাল প্রধান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১০:৩৭ পিএম

রাজুর চিকিৎসার ব্যবস্থা করেছে কাউন্সিলর দুলাল প্রধান
Swapno

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুত্বর আহত রাজুর চিকিৎসার ব্যবস্থা করেছে কাউন্সিলর দুলাল প্রধান। একই সাথে তিনি নগদ অর্থ প্রদান করেছেন দিনমজুর ওই যুবককে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকেলে বন্দরের ২৩ নং ওয়ার্ডে অবস্থিত কাউন্সিলর কার্যালয়ে এ সহযোগিতা করেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। 


জানা গেছে, গত ১লা আগষ্ট ভোরে বন্দরের দাসের গাঁও এলাকায় আটো চালক রাজুর ঘাড়ে ছুরিকাঘাত করে তাকে ময়লার ড্রাস্টবিনে ফেলে রেখে অটোরিক্সাটি ছিনিয়ে নেয় ২ ছিনতাইকারী। আহত রাজুকে ময়লার ড্রাস্টবিনে পরে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে নেয়া হয় স্থানীয় হাসপাতালে।

 

খবর পেয়ে রাজুর পরিবারের স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঢাকা মেডিকেলের চিকিৎসক তার গলায় ৯০ টি সেলাই করেন এবং জানান, রাজুর চিকিৎসা করতে দীর্ঘ সময় লাগবে। এ জন্য ব্যয় বহুল টাকাও খরচ করতে হবে তাদের। 


আহত রাজু (৩৫) বন্দরের হাফেজিবাগ এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে। তিনি বন্দরের বাসিন্দা। খবর পেয়ে তার চিকিৎসা খরচ বহন করেন দুলাল প্রধান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন