Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জে ‘ভুয়া’ ডিবি পুলিশ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১১:১২ পিএম

নারায়ণগঞ্জে ‘ভুয়া’ ডিবি পুলিশ গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জে এনামুল হক সোহান (২৮) নামে ডিবি সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এনামুল হক সোহান শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা মো. কামাল উদ্দিনের ছেলে। ডিবি পুলিশ পরিচয় দেয়ার সময় তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার সময় সোহান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন