Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৫:৪৬ পিএম

রূপগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া
Swapno

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম আরজু মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এবং বড়ালু এলাকায় মরহুমের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, 

 

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, মোশারফ হোসেন ভূইয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন ব্যাপারী, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল আলম জেমিন, আশরাফুল ইসলাম তুষার, মহিলালীগ নেত্রী ইয়াসমীন আক্তার, স্বপ্না আক্তার আক্তার প্রমুখ।

 

স্মরণসভায় আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগের নিবেদিত প্রাণ ও নিষ্ঠাবান একজন নেতা ছিলেন আরজু মিয়া। ব্যক্তি জীবনেও অত্যন্ত বিনয়ী, স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার চলে যাওয়া কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জন্য অপুরনীয় ক্ষতি। তিনি স্বজ্জন ব্যক্তি হিসেবেই নেতাকর্মীদের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছিলেন।

 

এ সময় তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আয়োজনে আওয়ামী লীগ নেতা মরহুম আরজু মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

উল্লেখ্য গত ১৮ আগষ্ট ভোর রাতে কায়েতপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজু মিয়া কিডনী ও ডায়াবেটিকস জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন