Logo
Logo
×

নগরের বাইরে

কাসেম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৭:৩১ পিএম

কাসেম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
Swapno

নারায়নগঞ্জের আড়াইহাজারে কাসেম হত্যার ২ মাস পর মামলার প্রধান আসামী ইউসুফ (৬০) কে গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। জানা যায়, গত ২১জুন বেলা ১১ টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের খালেকের ছেলে ইউসুফ এবং ওমর আলীর ছেলে স্বপন গংদের মধ্যে সংঘর্ষ হয়। ঐ সময় মানিকপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে কাসেম (৪০) সংঘর্ষ থামাতে গেলে ইউসুফ গংদের লোকজন কাসেমকে বেধরক মারধর করলে সে গুরতর রক্তাত্ব জখম হয়।

 

পরে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। স্বজনরা তখন তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর ২৪ জুন কাসেম মারা যান। এ ঘটনায় ২৬ জুন কাসেমের ভাই হানিফা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই মাস পলাতক থাকার পর বৃহস্পতিবার(২৬ আগস্ট) রাত ১২ টার দিকে গোপালদী তদন্ত কেন্দ্রের এস, আই মোঃ সফিউদ্দীন মিয়া সংঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ইউসুফকে শরিফপুর এলাকা থেকে গ্রেফতার করেন।

 

আড়াইহাজার থানার ওসি মোঃ আনিচুর রহমান মোল্লা জানান, আসামীকে শুক্রবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন