Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গাজাঁসহ মাদক ব্যবসায়ী সজিব গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৯:১৭ পিএম

ফতুল্লায় গাজাঁসহ মাদক ব্যবসায়ী সজিব গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকা থেকে প্রায় আধা কেজি গাজাঁসহ সজিব (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ফতুল্লার চানমারীর সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী সজিব জামালপুর জেলার সরিসাবাড়ী থানার মো: আব্দুল গণির ছেলে এবং চানমারী মডেল কলেজ রোডের খলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ফতুল্লা থানার চানমারী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সজিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় আধা কেজি গাজাঁ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ঠ ধারায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন