Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দরে মিলাদ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১০:০০ এএম

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দরে মিলাদ
Swapno

জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ২৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) বাদ আসর ২৫নং ওয়ার্ডের লক্ষণখোলা পুল সংলগ্ন কফি হাউজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়। কোরআন খানি মিলাদ মাহফিল পরিচালনা করেন লক্ষণখোলা দারুস সালাম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিম খানার ছাত্ররা।

 

আয়োজনে যারা সহযোগিতা করেছেন তারা হলেন, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম প্রেসিডেন্ট, আবুল ফজল আযম, আয়নাল হক, শাহ শফিউদ্দিন, কামরুজ্জামান কচি, আলী আহমেদ, গিয়াস উদ্দিন, মো. জামান।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. নূর হোসেন, বন্দর প্রেসক্লাবে সাবেক সভাপতি মো. আতাউর রহমান, মোতালেব হোসেন হিরু সাংবাদিক লতিফ রানা প্রমূখ। দোয়া পরিচালনা করেন লক্ষণখোলা দারুস সালাম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মো. শহিদুল ইসলাম।

 

এ সময় দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন