Logo
Logo
×

নগরের বাইরে

গাড়ি চাপায় নিহত হলেন নতুন বৌ এর সাথে বেড়াতে আসা নানী ও দাদী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৬:২১ পিএম

গাড়ি চাপায় নিহত হলেন নতুন বৌ এর সাথে বেড়াতে আসা নানী ও দাদী
Swapno

সোনারগাঁয়ে নতুন বৌ (নাতনী) এর সাথে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন নানি ও দাদি। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর ইউপি কার্যালয়ের নিকটে শুকতারা পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

এর আগের দিন শুক্রবার কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা আলী হোসেন ভুট্টু’র মেয়ে সিনথিয়া (২১) এর সাথে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আল আমিন (২৭) এর সঙ্গে বিবাহ হয়। সে সময় নতুন বৌ এর সাথে তারা দুই মুরুব্বী বেড়াতে আসলে পরের দিন এই দূর্ঘটনার শিকার হন।

 

পরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের স্ত্রী আমেলা খাতুন (৬৫) ও  ফজলুর রহমানের স্ত্রী নুর জাহান (৬২)। নিহতদের মধ্যে আমেনা খাতুন নানী ও নুর জাহান দাদী।

 

কাচঁপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কেএম মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুই জন মহাসড়ক পার হওয়ার সময় এশিয়া এয়ারকন নামে একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে, তবে ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন