নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অজ্ঞাত যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২৮ আগস্ট) রাত ১১ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
নিহত লিটন হবিগঞ্জ পাহাড়পুর এলাকার গৌরমনির ছেলে। ফতুল্লা স্টেডিয়ামের পশ্চিম পাশে সুপার স্টার বাল্ব কারখানার শ্রমিক লিটন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সোহাগ সাহা জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।


