দুই গার্মেন্ট কর্মীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ১০:০৩ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়াটিয়া বাড়ির সাবলেট ফ্ল্যাটে খিচুরীর সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে একই রাতে গার্মেন্টকর্মী দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) দুপুরে থানায় অভিযোগ করার পর পুলিশ দেলোয়ার হোসেনকে (২৮) গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা সড়কের মান্নান মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক তরুনী বাদী হয়ে মামলা করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলববিশু গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। ফতুল্লা থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের মান্নানের বাড়িতে একটি ফ্ল্যাটে দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে এক রুমে ও দুই তরুনী আরেক রুমে সাবলেট থাকতেন। তাদের ফ্ল্যাটেরান্না ঘর একটি। সাতদিন পূর্বে দেলোয়ার হোসেনের সাথে তার স্ত্রী'র ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে সে বাসায় একা থাকতো।
গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে দুই তরুনী গার্মেন্ট থেকে কাজ শেষে বাসায় ফিরে ঘরে থাকা রান্না করা খিচুড়ী খেয়ে ঘুমিয়ে পরে। আর ওই খিচুরিতে আগে থেকেই দেলোয়ার নেশা দ্রব্য মিশিয়ে রাখে। এতে তরুনীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পরে। এরপর দেলোয়ার তাদের দুজনকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ধর্ষক দেলোয়ারকে গ্রেফতার করে দুই তরুনীকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।


