Logo
Logo
×

নগরের বাইরে

জেলা কারাগারের পাশে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৩:৫৯ এএম

জেলা কারাগারের পাশে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড
Swapno

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে কয়েকটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহত হয়নি বলে জানা গেছে। 

 

রোববার (২৯ আগস্ট) রাত ৯টায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ ও মন্ডলপাড়ার মোট ৪টি ইউনিট প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতংকে ছিলেন কারাগার সংলগ্ন মার্স সিএনজি পাম্পের কর্মচারীরা। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের দক্ষিন পাশের দেয়ালের কাছে ও মার্স সিএনজি পাম্পের পিছনে বাশের বেড়া ও টিনের চালের তৈরি রুবেল ও সোহেলের পলিথিনের গোডাউন এবং মনু মিয়া, কালু মিয়া ও জনিসহ ৫/৬ জন জুটের গোডাউনে ব্যবসা করেন। রাত ৯টায় হঠাৎ কোন এক গোডাউন থেকে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা প্রায় কয়েকশ ফুট উচুতে উঠে ভয়াবহ আতংকের সৃষ্টি করে এবং ক্রমেই আগুনের লেলিহান ছড়াতে থাকে। আগুনে প্রায় ৫/৬ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নারায়ণগঞ্জের মোট ৪টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকান্ডের পাশে কারাগার ও সিএনজি পাম্পের কোন ক্ষয়ক্ষতিও হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান জানতে আমাদের তদন্ত চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন