অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৮ সদস্য গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৯:১০ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিম পাড়া হোলার বিল এলাকায় অভিযান চালিয়ে ৮ জন কিশোর গ্যাং এর সক্রিয় সদস্যদের দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্ততিকালীন সময়ে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় আসামীদের কাছ থেকে অস্ত্র (চাপাতি-১টি এবং সুইচ গিয়ার চাকু-৪টি) উদ্ধার করা হয়।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: মোঃ কনক (২০) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ জুয়েল আহম্মেদ (২২) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ শামিম হোসেন (১৯) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ সাদ্দাম হোসেন (২১) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ লিয়ন খান (১৮) জেলা- নারায়ণগঞ্জ, প্রান্ত হক সৈকত (১৮) জেলা- নারায়ণগঞ্জ, মোঃ হৃদয় ইসলাম (১৮) জেলা- নারায়ণগঞ্জ ও মোঃ নাহিদুল ইসলাম (১৯) জেলা-নারায়ণগঞ্জ।
র্যাব জানায়, ২৯ আগস্ট রাত আনুমানিক ২১:৩০ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিম পাড়া হোলার বিল এলাকায় অভিযান চালিয়ে ৮ জন কিশোর গ্যাং এর সক্রিয় সদস্যদের দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্ততিকালীন সময়ে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে অস্ত্র (চাপাতি-১টি এবং সুইচ গিয়ার চাকু-৪টি) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।


