Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৪

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১০:০৩ পিএম

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৪
Swapno

বন্দরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা পুলিশ ও ধামগড় ফাঁড়ী পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাঁজা ও ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ২৯ আগষ্ট রোববার রাতে বন্দর থানার হরিপুর ও ৩০ আগষ্ট সোমবার সকালে বন্দর থানার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইন প্রয়োগকারি সংস্থা।

 

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেন। যার মামলা নং- ৩৮(৮)২১ ও ৩৯(৮)২১। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার হরিপুর বঙ্গশাঁসন এলাকার মৃত রহমান মিয়ার ছেলে আলিমুদ্দিন (৫০) একই এলাকার মিজানুর রহমানের ছেলে আকাশ (২৬) ও একই এলাকার সুলতান মিয়ার ছেলে রাজু (২৪) এবং বন্দর থানার চৌরাপাড়া এলাকার মৃত ইমাম গাজী ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী গোলাপ হোসেন (৫৭)। পুলিশ গ্রেপ্তারকৃতদের পৃথক মাদক মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

 

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীঘৃ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে অবাধে মাদক ব্যবসা করে আসছে। এর ধারাবাহিকতায় ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক সিরাজ উদ দৌল্লাসহ সঙ্গীয় র্ফোস গত রোববার রাতে হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ পিছ  ইয়াবা সহ আলিমুদ্দিন, আকাশ ও রাজুকে গ্রেপ্তার করে।

 

এ ছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স সোমবার সকালে চৌরাপাড়া এলাকায অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট গোলাপকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন