রূপগঞ্জে ‘শোকাহত আগস্ট’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
রূপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৫:২৩ পিএম
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা ‘শোকাহত আগস্ট’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ মোড়ক উন্মোচন করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান মোশারফ হোমেন ভূইয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন ব্যাপারী, আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম, আলী আজগর, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশরাফুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলালীগ নেত্রী ইয়াসমিন আক্তার, স্বপ্না আক্তার প্রমুখ।
এসময় আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, জাতির পিতার বর্নিল জীবন, তার চিন্তা চেতনা, দেশপ্রেম ও সংগ্রামী পথচলা ছিল বৈচিত্রময়। তিনি এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কতটা আত্মত্যাগ করেছেন সে সব বিষয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই স্মারকগ্রন্থ প্রকাশ করা। রংধনু গ্রুপের প্রকাশনায় বইটিতে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।


