নাসিক ২৪নং ওয়ার্ডে দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৮:২৯ পিএম
বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ঘাটের আগে পোস্ট অফিসের সামনে রাস্তার উপরে গৃহস্থালি ময়লা-আবর্জনা ফেলার নাসিকের বিশাল বড় ডাস্টবিন । সারাদিন অত্র এলাকার মযয়লা-আবর্জনা এখানে খেলা হচ্ছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে সোনারগাঁও অড়াইহাজারসহ বিভিন্ন এলাকার হাজার হাজার লোক চলাচল করে থাকে।
ফলে ডাস্টবিনে ফেলা গৃহস্থালি ময়লা আবর্জনা থেকে বের হচ্ছে দুর্গন্ধ এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও পথচারীদেরকে। এদিকে রাস্তার উপরে ডাস্টবিন না রাখার জন্য এলাকাবাসী অনুরোধ করল তা শুনেনি সিটি কর্পোরেশনে পরিচ্ছন্ন কর্মীরা । এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমাদের নির্দিষ্ট ময়লা-আবর্জনা ফেলা জায়গা দরকার। তবে তা রাস্তার উপরে না। কারণ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। ডাস্টবিনের ময়লা ফেলার কারণে এখান থেকে প্রচুর দুর্গন্ধ বের হয় এবং মানুষের রোগ বালাই হতে পারে।
আমরা চাই যে কোন একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে। কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আমরা বলেছি যে আমাদের ময়লা ফেলা জায়গাটি অন্য কোনো এক, স্থানে দেওয়ার জন্য। নবীগঞ্জের আশপাশের সকল এলাকা ময়লা এখানে ফেলা হয়। সকাল থেকে ময়লা ফেলা হয় গভীর রাত পর্যন্ত আর এতে করে সারাদিন এই দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে তেমনি সাধারন মানুষ ও পথচারীরাও অতিষ্ঠ । তাই আমরা সিটি কর্পোরেশন প্রতি দাবি জানাচ্ছি যেন ময়লা ডাস্টবিনটি রাস্তার উপরে না রেখে অন্য কোন এক স্থানে রাখার জন্য।
সড়কের পাশে ফার্মেসীর ওষুধ বিক্রেতা আবুল কালাম বলেন, আমার কাছে প্রতিদিনই শত শত রোগী আসে। আমি তাদেরকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিয়ে থাকি। কিন্তু আমার ফার্মেসির ঠিক উল্টো পাশেই রাস্তার উপরে এই ময়লা ডাস্টবিন। অত্র এলাকা সমস্ত ময়লা ফেলা হয় এই ডাস্টবিনে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দুর্গন্ধ ছড়ায় ডাস্টবিন থেকে । এতে করে রাস্তার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি মানুষেরও রোগা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একাধিকবার সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের বলেছিলাম ডাস্টবিন অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু তারা তা মানতে নারাজ। এবিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে মৌখিকভাবে জানানো হয়েছিল।
অত্র এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, নবীগঞ্জের এই রাস্তাটি অনেক পুরনো। প্রতিদিন এই রাস্তা দিয়ে সোনারগাঁও আড়াইহাজারসহ বিভিন্ন এলাকার লোকজন আসা যাওয়া করে থাকে। রাস্তার পাশে ডাস্টবিনটি ময়লা দিয়ে প্রায় সময় ফুল হয়ে থাকে। ময়লা আবর্জনা ডাস্টবিন ভরে বাইরে পরে আছে এতে এলাকার পরিবেশ নষ্ট করা হয়েছে। এ ময়লা ডাস্টবিনের পাশ থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। এতে করে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ চলাচল করতে গেলে নাকে নোমাল বেঁধে চলতে হয়। তাই রাস্তার পাশের এই দিনটিকে অন্যথায় সরিয়ে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ বলেন, নবীগঞ্জ একটি বিশাল এলাকা। এই এলাকার ময়লা আর্বজনা সব এখানে ফেলা হয়। আমরা প্রতিদিন সকালে ড্রাম ট্রাক দিয়ে তা পরিস্কার করে ফেলি। যেহেতু গৃহস্থালি ময়লা আবর্জনা ফেলা হয় দুর্গন্ধ ছড়াতে পারে। দুর্গন্ধ যেনো না ছড়ায় তার জন্য নিয়মিত পরিস্কার শেষে ব্লিচিং পাউডার ছড়াইয়া ছিটাইয়া দেওয়া হবে।


