Logo
Logo
×

নগরের বাইরে

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৮:৫০ পিএম

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শেখ পারভেজ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হরিহরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শেখ পারভেজ মিয়া উপজেলার মুছারচর গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে।

 


মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 


সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন