Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৯:০১ পিএম

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম উপজেলার খাগকান্দা গ্রামের রুহুল আমিন  মোল্লার ছেলে।

 


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজিজুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে আড়াইহাজারের দিকে আসছিলেন। এ সময় ঘটনাস্থলে আসলে অপর দিক থেকে আসা এক সাইকেল আরোহী হঠাৎ করে তার বাইকের সামনে চলে আসেন।

 

এ সময় সাইকেল আরোহীকে বাচাঁতে গিয়ে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি দোকানের সাথে ধাক্কা লেগে গুরুত্বও আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন