বুরুন্দি এলাকার প্রধান সড়কটি এখন মরণফাঁদ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১২ পিএম
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডস্থ বুরুন্দি এলাকার প্রধান সড়কটি যেন মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। স্থানীয় ৭নং ওয়ার্ডের মেম্বার মোসলেউদ্দিনের কারনে এমন দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী দাবী স্থানীয়দের।
গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে এমন দূর্ভোগের চিত্র পরিলক্ষিত হয়। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন,কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি এলাকার প্রধান সড়টি এখন ভেঙ্গে মরন ফাঁদে পরিনত হয়েছে। তার একটাই কারন এই ওয়ার্ডের মেম্বার মোসলেউদ্দিন মাটি ভরাটের জন্য এই পথ দিয়ে বিশাল ভারী ওজনের ভেকু এই সড়কটির উপর দিয়ে চলাচল করে রাস্তার একপাশ ভেঙ্গে ফেলেছে।
ফলে রাস্তার মাটি সড়ে গিয়ে পুকুরে পতিত হয়েছে। কয়েকদিন পূর্বে এই সড়ক দিয়ে চলাচলের সময় এক মাদ্রাসার শিক্ষার্থী দূর্ঘটনার শিকারও হয়েছেন। সন্ধ্যার পর সড়কটিতে বাতি না থাকায় সিএনজি উল্টে খাদে পড়ে গিয়ে কয়েকজন যাত্রি মারাতœক আহত হওয়ার মত ঘটনাও ঘটেছে। এই সড়কটির পাশেই মোহাম্মদীয়া নুরানীয়া ইসলামিয়া মাদ্রাসা দাড়িয়ে আছে। একটু সামনেই বুরুন্দি দক্ষিন পাড়া জামে মসজিদ। এই সড়ক দিয়েই মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী,মসজিদের মুসল্লীরা যাতায়াত করে। এই এলাকায় প্রায় ৫ হাজার পরিবার এই পথ দিয়ে চলাচল করতে হয়। বিভিন্ন সময়ে খুব সহজেই সাবদী যেতে চাইলে এই সড়টি বেয়ে বিভিন্ন গ্রামের পথচারীরা যানবাহন দিয়ে এই পথে চলাচল করে থাকে।
অথচ বুরুন্দি গ্রামটির প্রধাণ সড়কটি ভেঙ্গে ফেলার পরও সংস্কার করে দিবে প্রতিশ্রুতি দিয়েও এখনও কোন উদ্যোগ গ্রহন করেনি স্থানীয় মেম্বার মোসলেউদ্দিন। এই জনদূর্ভোগ লাঘবে আমরা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের মোবাইলে আলাপ করার চেষ্টা করলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার মোসলেউদ্দিন বলেন,বুরুন্দি রাস্তাটি আমি ব্যাক্তিগত ভাবে সংস্কার করে দিব বলেছি। কিন্তু এখন আর করে দিব না। এলাকায় কতিপয় লোকজন জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছে। তারাই আমার বিরোদ্ধে জনগনকে উসস্কে দিচ্ছে। স্থানীয় চেয়ারম্যান ও এমপি মহোদয় আমাকে অনেক ভালবাসে। অতএব ষড়যন্ত্রকারীরা যতই আমার বিরোদ্ধে অপপ্রচার করুক লাভ হবেনা।


