Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থেকে ৩ চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৭ পিএম

সিদ্ধিরগঞ্জ থেকে ৩ চাঁদাবাজ গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার চাঁন সুপার মার্কেট (মীনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫১৩০/- টাকা উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ গিয়াস উদ্দিন (৬২), ২। মোঃ ফয়েজ আহম্মেদ (৫৮), ৩। সালেহ আহম্মেদ (৩৫)।

 

র‌্যাব জানায়, ১ সেপ্টেম্বর রাত সোয়া ৮ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঁন সুপার মার্কেট (মীনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫১৩০/- টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি দোকান থেকে ২৫০/-টাকা থেকে ৩০০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন