রূপগঞ্জ আ’লীগের ইউপি নির্বাচন কেন্দ্রিক আলোচনা সভা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৭ পিএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে উপজেলার কায়েতপাড়ায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে কায়েতপাড়া ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, কার্যকরী সদস্য করিম পাঠান, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর,
আওয়ামী লীগ নেতা জামান ব্যাপারী, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন ব্যাপারী, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলালীগ নেতা স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে পৃষ্ঠপোষকতা করে জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছেন। মহামারী করোনায় অসহায় মানুষের পাশে দাড়িয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। কায়েতপাড়ার যুব সমাজ তাকে ইতিমধ্যে যুবরত্ন উপাধী প্রদান করেছেন। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে তাকে মনোনয়ন দেয়ার দাবি জানান কায়েতপাড়ার তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।


