Logo
Logo
×

নগরের বাইরে

এক কিলোমিটারে একহাজার অবৈধ দখলদার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১ পিএম

এক কিলোমিটারে একহাজার অবৈধ দখলদার
Swapno

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে জেলা পরিষদের মালিকানাধীন প্রায় এক কিলোমিটার এলাকায় মধ্যে অন্তত এক হাজারের বেশি অবৈধ দখলদার সড়কের উভয় পাশের জমি দখল করে রয়েছে। এসব জায়গায় নানা অবৈধ স্থাপনা গড়ে তুলে তা ভাড়া দিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তবে গত ১০ বছরেরও প্রভাবশালী, নেতা, পাতিনেতা, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কারণে জমিগুলো উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তরটি।

 

গতকাল সরজমিনে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরানো সড়কের তোলারাম কলেজের মোড় ডাক বাংলার সামনে থেকে পঞ্চবটি পর্যন্ত সড়কের দক্ষিণ ও উক্তর পাশের জেলা পরিষদের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে রেস্তোরা, চায়ের দোকান, গ্যারেজ, মটরপারসের দোকান, বিভিন্ন খাবারের পণ্যের দোকান, ফার্নিচারের দোকান, বাজারসহ একাধিক ভবন। এ সকল দোকান থেকে প্রতি মাসে বড় অঙ্কের ভাড়া আদায় করে থাকে দখলকারীরা।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, চাষাঢ়া আল্লামা ইকবাল সড়ককের মোড় থেকে পঞ্চবটি পর্যন্ত সড়কের উভয় পাশে এক হাজার বেশি দখলদার অবৈধভাবে স্থাপনা গড়ে তুলেছে। অধিকাংশ স্থাপনার সাথে জড়িত প্রভাবশালী ও স্থানীয় নেতা, পাতি নেতাসহ বিভিন্ন সন্ত্রাসীদের লোকজন। তাদের হুকুমে নতুন নতুন অবৈধ স্থপনা গড়ে উঠছে প্রায় সময়। এক অপরের সাথে অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সরকারি সম্পতি এভাবে দখল চলেছে। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা বানিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ দখলদাররা। এদিকে প্রায় শোনা যায়, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কটিতে চার লেন সড়ক করা হবে। তখন ভাঙা হবে ওই সব অবৈধ স্থাপনাগুলো। তবে কবে হবে সেই রাস্তা তা জানা যায়নি।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, চাষাঢ়া থেকে পাগলা পর্যন্ত জেলা পরিষদের মালিকানাধীন সরকারি সম্পত্তি রয়েছে। এসব জায়গা লিজ দেয়া হয়নি। প্রভাবশালী ও স্থানীয় নেতাসহ নানা ব্যক্তিরা বিভিন্ন কৌশলে জায়গাগুলো দখল করে রেখেছে। এর মধ্যে রাস্তার প্রশস্ত করা হবে বলে জানানো হয়েছে অনেকবার। এজন্য সেখানে জেলা পরিষদ উচ্ছেদ অভিযান বন্ধ রেখেছে। যদি সরকারের সব বিভাগ সহযোগিতা করতো তাহলে সরকারের এই বিশাল সম্পত্তি উদ্ধার করা সম্ভব হতো বলে জানান তিনি।  

 

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, দল করলেই বা দলের পদ থাকলেই সরকারি জায়গা জমি দখল করে নেয় এক প্রকার লুটেরা। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের জেলা পরিষদের জমি দখলের হাট বসিয়েছে ভূমিদস্যুরা। ওই নেতা, প্রভাবশালী ও সন্ত্রাসী ও ভূমিদস্যুদের কাছ থেকে সরকারি জমি বাচাঁতে পারেনি জেলা পরিষদ। আমরা চাই সরকারের সব সংস্থা মিলে বেদখল হয়ে যাওয়া জায়গা উদ্ধার করুক। কারণ বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু সরকারি জমি উদ্ধার হচ্ছে না। এ কারণে দখলদার বাড়ছে  ও তাদের পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন