Logo
Logo
×

নগরের বাইরে

শীগ্রই হতে যাচ্ছে সোনারগাঁ উপজেলা বিএনপির নতুন কমিটি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৫ পিএম

শীগ্রই হতে যাচ্ছে সোনারগাঁ উপজেলা বিএনপির নতুন কমিটি
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবশেষে নেতৃত্বের অচলাবস্থা কাটতে যাচ্ছে বিএনপির। নতুন নেতৃত্ব পেতে যাচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। প্রায় দু’বছর আগে মেয়াদোর্ত্তীণ হওয়া নিষ্ক্রিয় পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে শীঘ্রই মধ্যে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা হচ্ছে এমনটা জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা। নতুন কমিটির মাধ্যমে সোনারগাঁও উপজেলার বিএনপির কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করছেন তারা।

 

সোনারগাঁও উপজেলা বিএনপির নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, শীগ্রই সোনারগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা হবে। একজন আহ্বায়ক ও একজন সদস্য সচিব দিয়ে ৩১ সদস্যের এই কমিটি হতে পারে। আহ্বায়ক কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে উপজেলা ৯৯টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবেন। এরপর উপজেলা সম্মেলনের আয়োজন করবেন। যিনিকমিটির আহ্বায়ক হবে তিনি সম্মেলনে কোন পদে প্রার্থী হতে পারবেননা এমন শর্তেই কেন্দ্র থেকে কমিটি  দেয়া হচ্ছে।

 


দলীয় সূত্র জানায়, সোনারগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে বেশ জোরেশোরে স্থান পেতে আহবায়ক পদে বর্তমান থানা বিএনপির সভাপতি খন্দকার আবুজাফর, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান ও থানা যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম টিটুর নাম। এদিকে সদস্য সচিবপদের জন্য মাঠে নেমেছেন থানা যুবদলের সাবেক সেক্রেটারী মোশারফ হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি হাজী সেলিম হোসেন রুমী, নারায়ণগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মুকুলসহ সাদিপুর ইউনিয়ন বিএনপি বর্তমান সভাপতি কামরুজ্জামান মাসুম। সোনারগাঁও উপজেলা বিএনপির রাজনীতির বিবদমান নেতাকে দিয়ে কমিটিতে ভারসাম্য রাখার চেষ্টা করা হচ্ছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

 


সূত্র জানান, গত ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর খন্দকার আবুজাফরকে সভাপতি ও আজহারুল ইসলাম মান্নানকে সাধারন সম্পাদক করে সোনারগাঁও উপজেলা বিএনপি কমিটি ঘোষনা করাহয়। কমিটি ঘোষনার পর প্রায় ১০ বছর পর নতুন করে উপজেলা কমিটি ঘোষনা করার সিদ্বান্ত  কেন্দ্রীয় কমিটি। আগস্ট মাসের ১৭ তারিখ থেকে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় ৪ সদস্য বিশিষ্ট একটি করে যাচাই-বাছাই কমিটি করে দেয়া হয়।

 

নতুন কমিটিতে আসতে আলোচনা যারা রয়েছে বর্তমান থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান ও থানাযুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম টিটুর নাম। নতুন কমিটি প্রসঙ্গে কাঁচপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি হাজী সেলিম হোসেন রুমী বলেন, ‘খুব শিগগিরই কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। নতুন কমিটির অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।’

 

উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারী মোশারফ হোসেন বলেন, ‘দলের কার্যক্রম গতিশীল করতে হলে মেয়াদোর্ত্তীণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের কোন বিকল্প নেই।’ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান বলেন, শীগ্রই আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ারকথা। আহ্বায়ক কমিটি নতুন করে সকল ওয়ার্ড কমিটি গঠন করবে। এরপর কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই সোনারগাঁও  উপজেলা বিএনপির রাজনীতি আরো চাঙ্গা হয়ে ওঠবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন