আড়াইহাজারে মজুমদার গ্রুপের পুকুরে পড়ে শিশুর মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২২ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) বিকেলে সাতগ্রাম ইউনিয়নের চারিগ্রাম এলাকায় বাড়ির পাশে মজুমদার গ্রুপের পুকুরে ডুবে পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের কন্যা শিশু তানিয়ার (৭) মৃত্যু হয়।
বগকাতা ভাই বোন মিলে মজুমদার গ্রুপের পুকুরে নৌকা নিয়ে ঘুরতে যায়। এসময় তানিয়া নৌকা থেকে পুকুরে পড়ে যায়। তার ভাই নৌকা নিয়ে বাড়িতে এসে আসে পাশের লোকজনকে বললে প্রায় এক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর তানিয়ার লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, মৃত শিশুটির বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


