Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে যুবককে গুলি করে ছিনতাই ২৫ লাখ টাকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৩ পিএম

সিদ্ধিরগঞ্জে যুবককে গুলি করে ছিনতাই ২৫ লাখ টাকা
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় দিনদুপুরে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় মো. নাঈম (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিডিকে পেট্রোল পাম্পের সামনে ঘটে এ ঘটনা।

 

পুলিশ জানায়, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রির ২৫ লাখ টাকা নিয়ে মোটর সাইকেলে জয়নাল আবেদীন নামে এক ব্যবসায়ী ও তার চাচাতো ভাই মেহেদী হাসান ঢাকা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের দিকে আসছিলেন। পথে দুটি মোটর সাইকেলযোগে অজ্ঞাত চার ব্যক্তি গুলি ছুঁড়ে টাকা নিয়ে পালিয়ে যান। আরেক মোটর সাইকেলে থাকা এক যুবক এসময় গুলিবিদ্ধ হন। 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন