Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের গণধর্ষণ মামলায় গ্রেপ্তার - ৩

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২৩ পিএম

বন্দরের গণধর্ষণ মামলায় গ্রেপ্তার - ৩
Swapno

মোবাইল ফোনে ডেকে নিয়ে স্বামী পরিত্যাক্তা (৩৫) এক নারীকে গণধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে প্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার রাতে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

ধৃতরা হলো বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে আলী আশ্রাফ ওরফে আগুন (৩৫) একই এলাকার বন্দরের দড়িসোনাকান্দা এলাকার মিয়া চাঁনের ছেলে আবুবক্কর সিদ্দিক ওরফে বাক্কা (৩৭) ও একই এলাকার সাঈদ মিয়ার ছেলে আবদুর রব ওরফে রবা (৩০) ।

 

ধর্ষণের পর ওই নারীর কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন সেটটিও তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ধৃত বাক্কা ও রবা ধর্ষণের কথা স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ পুলিশ পরিদর্শক শাহরুল আলম গনমাধ্যমকে এ কথা জানিয়েছে। তিনি আরো জানান, মোবাইল মনিটরিংয়ের মাধ্যমে এদেরকে বন্দরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, স্বামী পরিত্যাক্তা ওই নারীকে গত ১০ দিন পূর্বে মোবাইল ফোনে ডেকে নেয় আলী আশরাফ ওরফে আগুনসহ কয়েকজন বখাটে যুবক। এরপর মদনগঞ্জের ময়লার ভাগাড়ের সামনের একটি জঙ্গলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ঐ নারীকে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে। মামলার তদন্তকারি কর্মকর্তা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার রাতে গণধর্ষন মামলার আসামী আলী আশরাফ আগুন, আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা ও আবদুর রব ওরফে রবাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে আলী আশ্রাফ ওরফে আগুনকে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আলী আদালতে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন