নারায়ণগঞ্জে পারিবারিক কলহে বৃদ্ধার আত্মহত্যা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪ পিএম
নারায়ণগঞ্জের পারিবারিক কলহের জেরে আনোয়ার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র (পাওয়ার হাউজ) সি টাইপ এলাকায় নিজ বাসায় ঘটনাটি ঘটে।
মৃত আনোয়ার হোসেন ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী ছিলেন। ২০১৮ সালে তিনি অবসরে যান। শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিশা গ্রামের মৃত আমিন বক্সের ছেলে আনোয়ার হোসেন। পাওয়ার হাউজ কোয়াটারে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত নানাবিধ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তাই পারিবারিক কলহ সহ্য করতে না পেরে বাসার জানালার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হানিফ বলেন, আমরা খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি থানায় নিয়ে আসি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।


