Logo
Logo
×

নগরের বাইরে

বিপুল মাদকসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৬ পিএম

বিপুল মাদকসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
Swapno

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মেঘনা ঘাট এলাকার মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার ৩শত ৯৭ ক্যান বিদেশী বিয়ার এবং ৪ শত ৩৩ বোতল বিদেশী মদসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।

 

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ সদর দফতর এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা (পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ আমজাদ হোসেন (২৮), ২। মোঃ ওয়াসিম (২৭), ৩। মোঃ সুজন (২৪) এবং ৪। মোঃ আলাল (২৪)।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মেঘনা ঘাট এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার ৩শত ৯৭ ক্যান বিদেশী বিয়ার এবং ৪ শত ৩৩ বোতল বিদেশী মদসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রধান আসামী মোঃ আমজাদ হোসেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আইলাতুলি এলাকার মৃত আঃ গনির ছেলে, মোঃ ওয়াসিম শেরপুর জেলার সদর থানাধীন দুছুরা ছোনকান্দা এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে, মোঃ সুজন ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন রানীগঞ্জ বাজার এলাকার মোঃ মজিদের ছেলে এবং অপর আসামী মোঃ আলাল ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

 

গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানযোগে উপোরিল্লিত উদ্ধারকৃত বিয়ায় ও বিদেশী মদ নিয়ে নিয়ে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার ও মিনি কাভার্ডভ্যানযোগে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে বিয়ার ও বিদেশী মদ পরিবহন করে আসছিল তারা। গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আমজাদ হোসেন এর বিরুদ্ধে ইতোপূর্বে মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে ঢাকার বনানী থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন