Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ভাগ্নে কর্তৃক মামি ধর্ষনের ঘটনায় লম্পট খোকা গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:২২ পিএম

বন্দরে ভাগ্নে কর্তৃক মামি ধর্ষনের ঘটনায় লম্পট খোকা গ্রেফতার 
Swapno

বন্দরে প্রবাসীর স্ত্রী ও ২ সন্তানের জননী মামি (৩৫) কে ধর্ষনের ঘটনায় লম্পট ভাগ্নের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর শনিবার রাতে ভূক্তভোগী মামি বাদী হয়ে লম্পট ভাগ্নেকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬(৯)২১।

 

পুলিশ মামলা দায়েরের রাতেই পুলিশ সোনাকান্দা এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে লম্পট (ভাগ্নে) খোকা (১৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত লম্পট খোকা সোনাকান্দাস্থ এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মনির হোসেন মিয়ার ছেলে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে রোববার সকালে ডাক্তারি পরিক্ষা জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সেই সাথে পুলিশ একই দিনে ধৃত লম্পট খোকাকে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।

 

জানা গেছে, ধর্ষন মামলার বাদিনী ও বিবাদী দীর্ঘ দিন ধরে একই এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৬ জুন প্রবাসীর স্ত্রী তার ননাসের ছেলে লম্পট  খোকার জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে আসে। জন্মদিন অনুষ্ঠান শেষে বাদিনীর ননাস হাসিনা বেগম তার ছেলে লম্পট খোকাকে ছোট ভেবে রাতে বাদিনী ঘরে ঘুমাতে দেয়। বাড়ির সবাই যে যার ভাবে ঘুমিয়ে পড়লে সেই সুযোগে লম্পট ভাগ্নে খোকা তার মামিকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে। ধর্ষনের পরে ভূক্তভোগী মামি লজ্জায় তার গ্রামের বাড়ি কুমিল্লা চলে আসে।

 

পরে ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী কিছু দিন কুমিল্লা থাকার পর পূণরায় সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ফিরে আসে। ওই সুযোগে লম্পট ভাগ্নে খোকা মিয়া গত ৩ সেপ্টেম্বর রাত ২টায় ধর্ষনের ঘটনাটি এলাকায় জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুনরায় প্রবাসীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে আবারও জোর পূর্বকভাবে ধর্ষন করে।

 

এ ব্যাপারে ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে গত শনিবার রাতে বন্দর থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে লম্পট খোকাকে গ্রেপ্তার করে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন