সিদ্ধিরগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৬ পিএম
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মো. আব্দুল কাদির (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। সোমবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস। এর আগের দিন রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৩ জানায়, আব্দুল কাদির আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে যাত্রীবাহী বাসে যাত্রী সেজে দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল পাচার করে আসছিল। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


