Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে তিন জাল পরিচয়পত্র ও সনদ প্রস্তুতকারী আটক

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৪ পিএম

রূপগঞ্জে তিন জাল পরিচয়পত্র ও সনদ প্রস্তুতকারী আটক
Swapno

রূপগঞ্জের ভুলতা তাঁতবাজার মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে জাল জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদপত্রসহ অন্যান্য সনদপত্র তৈরীর অপরাধে তিনজনকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করেছেন আদমজীনগর র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। 

 

এর আগের দিন রোববার রাত ৯ টার দিকে ভুলতা তাঁতবাজার মার্কেটের আদর্শ সার্জিক্যাল (দোকান নং-১০৩২), শাকিব কম্পিউটার এন্ড প্রিন্টিং (দোকান নং ১০৪৩) এবং মা কম্পিউটার (দোকান নং ১০৫০) এর ভিতর থেকে তাদের আটক করা হয় বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো মো. ইমদাদুল হক (২৬), মো. ফারুক মিয়া (৫২) এবং পারভেজ (৩১)। অভিযান চলার সময় তাদের কাছ থেকে সনদপত্র তৈরীর সরঞ্জামাদি ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার ৩টি হার্ডডিক্স ৩টি নকল এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) ও ৪টি ভূয়া সীল উদ্ধার করা হয়। 

 

এসব দোকানে তারা অবৈধভাবে ভূয়া পরিচয়পত্র প্রস্তুতের মাধ্যমে প্রতারণা করে আসছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানাগেছে বলে জানিয়েছে র‌্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন