Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সড়ক দখল করে যুবলীগ নেতা`র অবৈধ মেলা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৬ পিএম

সিদ্ধিরগঞ্জে সড়ক দখল করে যুবলীগ নেতা`র অবৈধ মেলা
Swapno

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে সড়ক দখল করে যুবলীগ নেতা সেলিমের উদ্যোগে বসানো হয়েছে অবৈধ মেলা। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকায় যুবলীগ নেতা  সেলিমের অফিস সংলগ্ন সড়কের পাশের একটি খালি জায়গায় ও সড়ক দখল করে প্রায় ৩০ টি দোকান ঘর করে মেলা বসানো হয়েছে। তবে মেলার দোকানীদের দাবি প্রশাসনের অনুমতি নিয়েই এই মেলা বসানো হয়েছে।

 

মেলার এক দোকানী বলেন, গতকাল থেকে মেলা শুরু হয়েছে। কর্তৃপক্ষ চাইলে এই মেলা চলবে অনেক দিন পর্যন্ত। দোকান প্রতি কতো টাকা দিতে হয় জানতে চাইলে এক খেলনা দোকানি জানান, দোকান ভাড়া ও বাতি বাবদ ২০০ টাকা করে দিতে হবে মেলার আয়োজকদের।  তবে এলাকাবাসীর অভিযোগ, যুবলীগ নেতা সেলিম, বিএনপি নেতা আব্দুল হাই রাজুর ভাই আলতাফ  হোসেন ও যুবলীগ কর্মী রফিক মিলে অবৈধ ভাবে এলাকার ভেতরে মেলা বসিয়েছে। মেলায় আগতদের কোন নিরাপত্তা নেই। মেলার বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার বলে তারা দাবি করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, এটা একটি ব্যস্ততম রাস্তা। তারা ক্ষমতা দেখিয়ে রাস্তা দখল করে এভাবে মেলা বসাতে পারেনা। মেলা বসানোয় সেখানে কিশোর গ্যাংদের আড্ডা জমে। মেলায় অনেক মেয়েরা আসে। সেখানে মেয়েদেরকে ইভটিজিং করা হয়। কিশোর গ্যাংয়ের ভয়ে কোন মেয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তবে মেলা বসানোর বিষয়ে জানতে যুবলীগ নেতা সেলিমের অফিসে গিয়েও তাকে পাওয়া যায় নি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মশিউর রহমান পিপিএম জানান, পুলিশের কাছে এই মেলার কোন অনুমোদন নেই। আমি ঘটনাস্থলে এখনি পুলিশ পাঠাচ্ছি। মেলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন