Logo
Logo
×

নগরের বাইরে

সেই বস্তিতে এখনো মাদক বিক্রি, গাঁজাসহ গ্রেপ্তার-৬

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৩ পিএম

সেই বস্তিতে এখনো মাদক বিক্রি, গাঁজাসহ গ্রেপ্তার-৬
Swapno

নগরীর  উচ্ছেদ হওয়া বস্তি এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক ব্যবসায়ীকে ৬’শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। আটকৃতদের মধ্যে তিন জন নারী রয়েছে। শনিবার রাত পৌনে ৯টায় ফতুল্লা পুলিশের এসঅই আব্দুস সালাম পরিত্যাক্ত এলাকটিতে অভিযান পরিচালনা করেন। ওই সময় পুলিশ মাদক বিক্রির সময় অবৈধ গাঁজাসহ ফারুক (৩৮), হাফিজুর রহমান (৩২), মাসুম (৩৭), সাজু বেগম (৩০), হাসি (৩৫) ও জুলেখা বেগম (৪১) নামর ৬ জনকে আটক করে। পুলিশ বলছে আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৪টির অধিক মামলা রয়েছে।

 

এ ঘটনায় এসঅই আব্দুস সালাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। কোর্ট পুলিশ জানিয়েছে রোববার সকালে আটককৃতদের আদালতে পাঠায় পুলিশ। পরে শুনানি শেষে আদালত তিন নারীকে সহ আরো তিন ব্যক্তিকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।  মামলা সূত্রে জানা গেছে, ফতুল্লা পুলিশের একটি দল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় দায়িত্ব পালনের সময় সূত্রের সংবাদ পেয়ে চাঁনমরী পরিত্যাক্ত বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে এবং অবৈধ গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের আটক করেন। 

 

এর আগে গত ২৯ জুলাই চাঁনমারী বস্তি উচ্ছেদ করা হয়। যুগযুগ ধরে বস্তিতে চিহ্নিত মাদক ব্যব্যবাসায়রা প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল। তবে উচ্ছেদেরপরও পরিত্যাক্ত বস্তি এলাকায় মাদকের বেচা বিক্রি অব্যাহত আছে। উচ্ছেদ হওয়া এলাকাটিতে প্রতিদিনই চিহ্নিত মাদক কারবারীরা পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে মাদক বিক্রি করে আসছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন