Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৫ বছরের শিশু ধর্ষনের ঘটনায় লম্পট মোশারফ আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫ পিএম

বন্দরে ৫ বছরের শিশু ধর্ষনের ঘটনায় লম্পট মোশারফ আটক
Swapno

বন্দরে ৫ বছরের অবুঝ শিশুকে ধর্ষনের ঘটনায় মোশারফ (২৩) নামে এক লম্পট যুবককে গনপিটুনী দিয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পশ্চিম বারপাড়া এলাকা থেকে ওই লম্পটকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। পুলিশ ধর্ষনের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।  

 

এ ব্যাপারে ভূক্তভোগী শিশুর নানা শাহআলম মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে লম্পট মোশারফের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৭(৯)২১। আটককৃত লম্পট মোশারফ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পশ্চিম বারপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ৫ বছরের অবুঝ শিশুটি বাড়ি সামনে খেলা করছিল। ওই সময় লম্পট মোশারফ শিশুটিকে ফুসলিয়ে স্থানীয় পশ্চিম বারপাড়া জামে মসজিদের টয়লেটে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে। ওই সময় স্থানীয় এলাকাবাসী শিশুটির চিৎকারের শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লম্পট যুবক মোশরফকে আটক করে পুলিশ সোর্পদ করে।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ধর্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন