র্যাবের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম
ফতুল্লা থানার স্টেডিয়াম ভিআইপি গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনকারী ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ‘জামাই ফুড প্রোডাক্ট’ ফ্যাক্টরীতে অননুমোদিত চানাচুর তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ ভেজাল ও অস্বাস্থ্যকর ভোজ্যতেল জব্দ পূর্বক ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৭ সেপ্টেম্বর বেলা ১১.৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ফতুল্লা থানার স্টেডিয়াম ভিআইপি গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনকারী ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ‘জামাই ফুড প্রোডাক্ট’ ফ্যাক্টরীতে অননুমোদিত চানাচুর তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ ভেজাল ও অস্বাস্থ্যকর ভোজ্যতেল জব্দ পূর্বক ধ্বংস করা হয়।
অভিযানে ২টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন ভাবে খাদ্য উৎপাদন করে গুণগত মান পরিবর্তন করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে জনস্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার অপরাধগুলো আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে ১। এস এস এগ্রো ফুড এন্ড কেমিক্যাল ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা এবং ২। জামাই ফুড প্রোডাক্টকে ৫ হাজারসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে এস এস এগ্রো ফুড এন্ড কেমিক্যাল ফ্যাক্টরী সীলগালা করে দেওয়া হয়।


