বিপুল পরিমান ভেজাল পণ্যসহ গ্রেফতার - ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৮ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম পাইনাদি ধনুহাজী এলাকায় মোঃ ইয়াসিন আরাফাত এর ভাড়াকৃত অর্ধ পাকা ঘরের কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রচুর পরিমান ভেজালপণ্য খাদ্য ও নকল পানীয় ফ্রুটি জুস, শিশু খাদ্য, লিচি ড্রিংকস, চিপস, রোবট জুস, ভেজাল সয়াবিন তেল, আইস ললী ড্রিংস, গ্লাস ক্লিনার ও হ্যান্ড ওয়াশ লিকুইডসহ বাদল (৩৫)’কে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি অভিযানিক দল।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টা ৩০ মিমিটে সিদ্ধিরগঞ্জের আজমজীনগরের র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম পাইনাদি ধনুহাজী এলাকায় মোঃ ইয়াসিন আরাফাত এর ভাড়াকৃত অর্ধ পাকা ঘরের কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রচুর পরিমান ভেজালপণ্য খাদ্য ও নকল পানীয় ফ্রুটি জুস, শিশু খাদ্য, লিচি ড্রিংকস, চিপস, রোবট জুস, ভেজাল সয়াবিন তেল, আইস ললী ড্রিংস, গ্লাস ক্লিনার ও হ্যান্ড ওয়াশ লিকুইডসহ বাদল (৩৫)’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী ভেজাল পণ্য ব্যবসার সাথে জড়িত। ভেজাল পণ্য, উৎপাদন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বাদল। অবৈধ ও ভেজাল দ্রব্যের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


