Logo
Logo
×

নগরের বাইরে

নিখোঁজ মুন্সিগঞ্জে লাশ উদ্ধার ফতুল্লায় 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪ পিএম

নিখোঁজ মুন্সিগঞ্জে লাশ উদ্ধার ফতুল্লায় 
Swapno

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ ৩দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ফতুল্লার বক্তাবলী ইউনিয়ণের চর প্রসন্ন নগর এলাকার বাসুর ঘাটের কাছে ধইঞ্চা খেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহতের নাম নয়ন দাস (১৮)। সে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার আব্দুল্লাহপুর গ্রামের শ্রী জয়ো দাসের ছেলে।

 


নিহতের বাবা শ্রী জয়ো দাস জানান, নয়ন দাস গ্রামের বাড়ী মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুর থেকে ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকায় সোমবার বিকেলে টঙ্গীবাড়ী থানায় গিয়েছি একটি জিডি করার জন্য। পুলিশ বলছে রাত পর্যন্ত খুজে সকালে থানায় যেতে জিডি নিবে। আজ সকালে খবর পেয়েছি নয়নের লাশ পাশের জেলায় একটি ধইঞ্চা খেতে পানিতে ভাসছে।

 


ফতুল্লা মডেল থানার (ওসি) রকিবুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে মুন্সিগঞ্জে ছিনতাইকারী চক্রের কবলে পড়েছে নয়ন। তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ ফতুল্লা সীমান্তবর্তী এলাকায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, উদ্ধার করা মরদেহ ফুলে গেছে। তার বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন