Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের কর্ণগোপে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৮ পিএম

রূপগঞ্জের কর্ণগোপে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
Swapno

রূপগঞ্জে অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। 


পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় অজ্ঞাত এক নারীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সড়কের পাশে পরে থাকা নারীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন