সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান প্রয়াত মোশারফ হোসেনের স্মরণে দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৩ পিএম
সোনারগাঁ উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ ও সদস্য আহবায়ক কমিটি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই সেপ্টেম্বর) বাদ আছর সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এইচ,জি,জি,এস স্মৃতি সরকারি হাই স্কুল মাঠে মরহুমার পরিবারের পক্ষ থেকে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সোনারগাঁ উপজেলা পরিষদ এর প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোশারফ হোসেন এর রূহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা পরিষদ জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মুফতি মোঃ মিজানুর রহমান।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, প্রয়াত সোনারগাঁ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর ছোট ভাই মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ- ৩ আসনের সাবেক সাংসদ আব্দুলাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ব্যবসায়ী ও সমাজসেবক বজলুর রহমান, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনি, প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেন এর ছেলে তানভীর হোসেন তানহা, ভাতিজা মারুফ ও নাবেদসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দরা এবং সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।


