Logo
Logo
×

নগরের বাইরে

জুতার ভেতর ইয়াবা গ্রেফতার - ২ 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৩ পিএম

জুতার ভেতর ইয়াবা গ্রেফতার - ২ 
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় জুতার ভিতর করে ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় তাদের জুতার ভেতর থেকে ১ হাজার ৯২৫ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। 

 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ আলমগীর (৩৬) এবং ২। মোঃ রাশেদ (১৯)। 

 

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় জুতার ভিতর করে ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের জুতার ভেতর থেকে ১ হাজার ৯২৫ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। 

 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আলমগীর কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ মুহুরীপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং মোঃ রাশেদ কক্সবাজার জেলার টেকনাফ থানার জাদিমুড়া এলাকার মৃত হারুনের ছেলে। আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে তারা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন