Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিপুল গাঁজাসহ গ্রেফতার ৩

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩১ পিএম

সিদ্ধিরগঞ্জে বিপুল গাঁজাসহ গ্রেফতার ৩
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ২ টা ৫০ মিনিটে এই অভিযানে দুলাল (৩৫), ইব্রাহিম হৃদয় (২১) এবং জুনায়েত আক্তার ওরফে সুমন (১৯) নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 


র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশেপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন